Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকইউরোপ

ভ্যাকসিন পাস বাধ্যতামূলক : বিক্ষোভে উত্তাল ইউরোপ-আমেরিকা

করোনার ভ্যাকসিন পাস কার্ড ছাড়া চলাফেরা করা যাবে না এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইউরোপ-আমেরিকা।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ নিয়ে বিক্ষোভে  রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

দেশটির প্রশাসন জানায়,সাপ্তাহিক ছুটির দিনে রাজপথে নামেন হাজার হাজার মানুষ। তারা ইইউ সদর দফতরসহ অন্যান্য সরকারি স্থাপনা ঘেরাও করে। পরে জোরপূর্বক সেখানে ঢুকতে চাইলে, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয়।

এসময় রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে ঠেকানো হয় সে জনস্রোত। বিক্ষোভকারীদের অভিযোগ, টিকা গ্রহণের অজুহাতে তাদের ব্ল্যাকমেইল করছে সরকার। এদিকে, ভ্যাকসিন নীতিমালার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্রও।

রাজধানী ওয়াশিংটনে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেন কমপক্ষে ২০ হাজার মার্কিনী। এসময় বাধ্যতামূলক টিকা এবং মাস্ক পরিধানের বিরুদ্ধে শ্লোগান দেন তারা।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button