Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

অনশনে অটল শাবি শিক্ষার্থীরা

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশনের ১১৫ ঘণ্টা পেরিয়েছে। এখন পর্যন্ত উপাচার্যের পদত্যাগের কোনো সিদ্ধান্ত না আসায় অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ২০ শিক্ষার্থী। এ ছাড়া অনশনস্থলে আট শিক্ষার্থী অনশন করে যাচ্ছেন। গত বুধবার বিকেল ৩টা থেকে টানা অনশন শুরু করেন ২৩ শিক্ষার্থী। পরে গণঅনশনের অংশ হিসেবে আরও পাঁচ শিক্ষার্থী যুক্ত হন।

এদিকে, গতকাল গভীর রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘সেভ সাস্ট’ হ্যাশট্যাগ দিয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দেওয়া স্লোগানগুলো সড়কে ফুটিয়ে তুলেছেন।

এছাড়াও রোববার রাত সাড়ে ৭টায় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এরপর রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি মশাল মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে রাত ১০টায় একই স্থানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কুশপুতুল দাহ করেন শিক্ষার্থীরা।

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত উল্লেখ করে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছে শাবিপ্রবির শিক্ষক সমিতি। গতকাল রোববার রাতে চারটি বিষয় উল্লেখ করে তারা একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button