Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকদুর্ঘটনা

ঘানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত

আফ্রিকার দেশ ঘানায় একটি ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৯ জন। এছাড়া ৫০০ বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় বিস্ফোরকবাহী গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের পর হতাহত ও ক্ষয়ক্ষতির এই ঘটনা ঘটে।দেশটির সরকারের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানায়

এদিকে বিস্ফোরণ এবং হতাহতের ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে ঘানার পুলিশ জানিয়েছে, ‘প্রাথমিক তদন্তের পর জানা গেছে, খনিতে ব্যবহারের জন্য একটি গাড়ি বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এবং এতেই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরে আশপাশের শহরগুলোতে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিস্ফোরণস্থলে নিরাপত্তা কার্যক্রম চলমান আছে।

ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (এনএডিএমও) উপপরিচালক সেজি সাজি আমেদনু জানিয়েছেন, ভয়াবহ এই বিস্ফোরণের কারণে ৫০০ বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়া আঞ্চলিক জরুরি বিভাগের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলে তিনি ১০টি মরদেহ দেখেছেন।

বিস্ফোরকবোঝাই ওই গাড়িটি ঘানার পশ্চিমাঞ্চলীয় একটি স্বর্ণখনিতে যাচ্ছিল। কানাডাভিত্তিক সংস্থা কিনরস এই খনিটি পরিচালনার দায়িত্বে রয়েছে। খনি থেকে ১৪০ কিলোমিটার দূরে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। কিনরসের মুখপাত্র এই বিস্ফোরণের কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে আলজাজিরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button