Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনা শনাক্তের হার ২৫ শতাংশ ছাড়িয়েছে

দেশে একদিনে করোনায় আরও  ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫০০ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ১১ শতাংশে।

বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৭৬ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জনে।

মঙ্গলবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৮ হাজার ৪০৭ জন; শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯৮ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৭ হাজার ৮৩০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button