Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (শুক্রবার) তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তর।

হঠাৎ শীত ও ঘন কুয়াশা বাড়ায় বিপাকে জেলার নিম্ন আয়ের মানুষেরা। আগুন জ্বালিয়ে শীতের দাপট কমানোর চেষ্টা করছেন নিম্নবিত্তদের অনেকেই। দিনাজপুরে সকাল ৯ টায় বাতাসের আদ্রতা ছিলো ৯৩ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-৯ কিলোমিটার ধাবিত হতে পারে।

এছাড়া রংপুরে ১৪.৩, কুড়িগ্রামে ১৩.০, ডিমলায় ১২.৪, নওগাঁয় ১১.৮, যশোরে ১৫.৪, চুয়াডাঙ্গায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button