দক্ষ জনবলের অভাবে অব্যবস্থাপনায় চলছে বিমান

৫১ বছরে পা রাখলো বাংলাদেশ বিমান। প্রতিষ্ঠার ৫০ বছর পরেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। লাভের মুখ তো দেখেই নি উল্টো যাত্রীদের সেবার মান, সিডিউল বিপর্যয়, অদক্ষ ব্যবস্থাপনায় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে একেবারেই ব্যর্থ রাষ্ট্রীয় এ বিমান সংস্থা। সক্ষমতা থাকলেও কর্তৃপক্ষের দায়িত্ববোধের ঘাটতিতে এ দুরবস্থা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিস ইমতিয়াজ।
১৯৭৪ সালের ৪ জানুয়ারি বিমানবাহিনীর একটি ডিসি-৩ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান। একই বছর ৪ মার্চ লন্ডন থেকে ১৭৯ জন যাত্রী ঢাকায় এনে আন্তর্জাতিক রুটে বিমান পরিচালনায় পা বাড়ায় প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ বিমান দিয়ে এখনো লোকসান গুনতে হচ্ছে সরকারকে। সেইসাথে প্রতিষ্ঠার ৫০ বছরে পেরিয়ে ৫১ বছরে পা রাখলেও যাত্রী সেবার মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন, অথচ বাংলাদেশের প্রায় সোয়া ১ কোটি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত যাতায়াত করছে। তারপরও লাভের মুখ দেখেনি জাতিয় পতাকাবাহী রাষ্ট্রীয় এ সংস্থাটি। বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিস ইমতিয়াজ বলছেন দক্ষ জনবলের অভাবে অব্যবস্থাপনায় চলছে বিমানে কার্ক্রকম। নেই কোন জবাবদিহিতাও।
বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করার পূর্ণ সক্ষমতা রয়েছে। কিন্তুু কর্তৃপক্ষের দায়িত্ববোধের ঘাটতি থাকায় তা সম্ভব হয়ে উঠছে না বলেও মনে করেন তিনি। বাংলাদেশ বিমানে বোয়িং বাড়ার সাথে সাথে বেড়েছে আন্তর্জাতিক রুট। অচিরেই সকল দায় দেনা পরিষদ সাপেক্ষে লাভের মুখ দেখবে এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিসহ সাধারণ মানুষের।
বাংলাটিভি/শহীদ



