Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্বাস্থ্য

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৭৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮১ জনের।

আজ স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায়  নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।

সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৫২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৮০ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ৮১২ টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক  ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার  ৯৭ দশমিক ৬৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ১ জন পুরুষ এবং ৩ জন  নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৬০ জন এবং নারী ১০ হাজার ১২১ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২  জন,  ৭১ থেকে ৮০ বছরের ১ জন,  ৬১ থেকে ৭০ বছরের ১ জন রয়েছেন

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button