Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দুর্ঘটনাবাংলাদেশ

সিরাজগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪

সিরাজগঞ্জের সলঙ্গার গোজা ব্রিজের কাছে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গোজা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন পুরুষ ও এক নারী নিহত হন। আহত হন অন্তত ১০ জন।

ঘটনাস্থল থেকে ওসি লুৎফুর রহমান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রীদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। গুরুতর আহত চারজনকে উল্লাপাড়ার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button