
২০২১ সালের জন্য মনোনীত আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়দের তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশের সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী ১৭-১৮ জানুয়ারিতে এই পুরস্কার ঘোষণা করা হবে।
২০২১ সালের সেরা ওয়ানডে ক্রিকেটার অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন ৪ ক্রিকেটার। তারা হলেন- বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
এর আগে টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার মনোনীত হয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, ইংল্যান্ডের জো রুট,শ্রীলঙ্কার দিমুথ করুনারাত্নে ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন।
২০২১ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন সাকিব। দুটি অর্ধশতক আছে এর মধ্যে। পাশাপাশি ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। বছরের শুরুতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতানো পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার।
বাংলাটিভি/ রাপ্পি



