Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষাসরকার

৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

 ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে শিক্ষা ক্যাডারের ১৬৪ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী ৩০ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ দিন দুপুর  ১২ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন।

উল্লেখ্য, করোনাভাইরাস অতিমারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ৯ মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button