
করোনায় আক্রান্ত হয়ে ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী। পরপর দুই পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারকে।
হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সৌরভ পজিটিভ হলেও তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গতকাল সোমবার সকালেই প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। ওই পরীক্ষাতেও রিপোর্ট পজিটিভ আসে। তাই গতকাল রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শারীরিক তেমন কোনো সমস্যা সৃষ্টি হয়নি তাঁর। কোভিডের দুই ডোজ টিকা নেওয়া আছে ভারতীয় কিংবদন্তির।
বাংলাটিভি/ সাকিব



