Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্বাস্থ্য

দেশে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু

করোনা প্রতিরোধে দেশে আনুষ্ঠানিকভাবে স্বল্প পরিসরে শুরু হয়েছে করোনার টিকার বুস্টার ডোজ প্রয়োগ। রাজধানীসহ সারা দেশের কিছু হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি বলেন, ‘বুস্টার ডোজ দিতে সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে চিঠি পাঠানো হয়েছে। যারা পারবে, আজ থেকেই বুস্টার ডোজ দেবে। যাদের প্রস্তুতি নেই, তারা কাল বা পরশু থেকে দেবে। শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগে থেকে রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস (ক্ষুদে বার্তা) পাঠানো হবে। এসএমএস ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। এসএমএস পাওয়া ব্যক্তিরা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে টিকা নেবেন।’

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীর কয়েকটি হাসপাতালে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির প্রতি পাঁচজনে একজন পাবেন বুস্টার ডোজের এসএমএস।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button