
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে মানিকগঞ্জের সাটুরিয়া পর্যন্ত আঞ্চলিক সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে অন্তত ছয়টি উপজেলার মানুষ। সড়কটিতে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কেউই উদ্যোগ নিচ্ছে না বলে জানান স্থানীয়রা।
টাঙ্গাইল-দেলদুয়ার-সাটুরিয়া আঞ্চলিক সড়কে প্রতিদিন যাতায়াত করে দেলদুয়ার, মির্জাপুর,নাগরপুর,মানিকগঞ্জের সাটুরিয়া ও ধামরাই উপজেলার লাখো মানুষ। তাঁত শিল্পের জন্য বিখ্যাত দেলদুয়ারের পাথরাইল এলাকায় প্রতিদিন দেশের স্থান থেকে ব্যবসায়ীরা আসে কাপড় কিনতে। কিন্ত এলেংজানী নদীর ভাঙনে সড়কের প্রায় ৫০ মিটার অংশ ভেঙ্গে প্রায় ৩০ ফুট দেবে যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
সড়কটিতে সব ধরণের যানবাহন চলছে ঝুকি নিয়ে। ইতোমধ্যে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। তাই দ্রুত এটি সংস্কারের দাবি জানান এলাকাবাসী।
সড়কটি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে বলে জানান সড়ক বিভাগের স্থানীয় প্রকৌশলী।
পানি উন্নয়ন বোর্ড বলছে,নদী ভাঙ্গন রোধে স্থায়ীভাবে প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলেই কাজ শুরু হবেমানুষের দুর্ভোগ নিরসনে সংশিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা সকলের।
বাংলাটিভি/ টা্ঙ্গাইল প্রতিনিধি/ শহীদ



