Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধআইন-বিচারদুর্ঘটনা

অভিযান-১০ লঞ্চের মালিক গ্রেপ্তার

ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ডজন মানুষের মৃত্যুর ঘটনায় লঞ্চ মালিক হামজালাল শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার রাজধানীর কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব। এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। এর আগে ওই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ আদালতে করা মামলায় গতকাল লঞ্চের চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার আসামিরা হলেন- লঞ্চটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক হামজালাল শেখ, শামিম আহম্মেদ, রাসেল আাহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি, লঞ্চের ইনচার্জ মাস্টার রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।

গেল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মাঝনদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে ৭২ জনকে ভর্তি করা হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, আজ সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার বিশখালি নদীতে স্থানীয়রা একটি পুরুষের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

অন্যদিকে, নিরাপদ নৌভ্রমণ নিশ্চিতের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে যাত্রীদের জানমাল রক্ষার্থে ৬ দফা দাবি তুলে ধরা হয়।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button