Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্য

শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু আর নেই

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু রোববার (২৬ ডিসেম্বর) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামফোসা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি সিরিল রামাফোসা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এটি আফ্রিকানদের কাছে শোকের একটি অধ্যায়। দেশবাসী চিরকাল তার আত্মত্যাগের কথা মনে রাখবে।

ডেসমন্ড টুটু ছিলেন দক্ষিণ আফ্রিকান ধর্মযাজক ও অধিকার আন্দোলন কর্মী। তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দক্ষিণ আফ্রিকাকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে নেলসন ম্যান্ডেলার পর বিশ্বে সব থেকে বেশি আলোচিত নাম ডেসমন্ড টুটু। বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে কাজ করেছেন তিনি।

১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দ. আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে শ্বেতাঙ্গ সংখ্যালঘু সরকার কর্তৃক জাতিগত বিচ্ছিন্নতা ও বৈষম্যের নীতির অবসানের আন্দোলনে অন্যতম চালিকাশক্তি ছিলেন তিনি।

স্বীকৃতিস্বরূপ ১৯৮৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button