Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন আর নেই

একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই।

শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

রিয়াজ উদ্দিন আহমেদের পারিবারিক সূত্র জানিয়েছে, সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রাথমিকভাবে তিনি বাসায় চিকিৎসা নেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, আগামীকাল রবিবার সকাল সাড়ে ১১টায় তাঁর লাশ জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

বাংলাদেশে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে যারা মূখ্য ভূমিকা পালন করেন রিয়াজউদ্দিন ছিলেন তাদের মধ্যে অন্যতম। স্বৈরাচার বিরোধী আন্দোলনেও সামনের সারিতে ছিলেন তিনি।

সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজউদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন। গত ২১ ডিসেম্বর তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হন

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button