Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দুর্ঘটনাবাংলাদেশ

রাজধানীতে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

রাজধানীর বনশ্রীতে একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক স্বপন (৩৫) এবং যাত্রী ফাতেমা আক্তার (৪০)। আহতরা হলেন- নিহত ফাতেমা আক্তারের দুই ছেলে শাকিব (১৭) ও শাকির (৮)।

প্রত্যক্ষদর্শীরা বলেন,বনশ্রী ফেমাস হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে অছিম পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন। আর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার পরিদর্শক সুজিত কুমার সাহা বলেন,বনশ্রীর ফেমাস হাসপাতালের সামনে অটোরিকশা ও অছিম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button