বুস্টার ডোজ ওমিক্রন থেকে সুরক্ষায় ৮০ শতাংশ কার্যকর: যুক্তরাজ্যের গবেষণা

করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত রোগীর ক্ষেত্রে কোভিড টিকার বুস্টার ডোজের সম্ভাব্য কার্যকারিতা কেমন হতে পারে, তা বিশ্লেষণ করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একদল গবেষক ওমিক্রন নিয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যে আট লাখ ৬১ হাজার ৩০৬ জনকে বুস্টার ডোজ অথবা তৃতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।
তাঁরা বলছেন, ওমিক্রনে গুরুতর আক্রান্তদের ক্ষেত্রে ৮৫ শতাংশের মতো সুরক্ষা দিতে পারে বুস্টার ডোজ। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
তবে গবেষকেরা এও বলছেন—দ্রুত ছড়িয়ে পড়া নতুন ভ্যারিয়্যান্ট সম্পর্কে আরও বাস্তবতানির্ভর তথ্য পাওয়া পর্যন্ত এর কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর পাশপাশি হালকা ও তীব্র পর্যায়ের ওমিক্রন আক্রান্তের বেলায় কী কী ঘটে, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা।
তবে, এ সুরক্ষার মাত্রা আগের ভ্যারিয়্যান্টগুলোর চেয়ে কিছুটা কম। কিন্তু বুস্টার ডোজ প্রয়োগের মাধ্যমে বহু মানুষকে হাসপাতালে যাওয়া থেকে বিরত রাখা যাবে।
বাংলাটিভি/ সাকিব



