Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাদুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে সিএনজি অটোরিক্সার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়।

সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে জাহাঙ্গীর মিয়া,মাহফুজ মিয়া ও আমজাদ। এরা সবাই ইট ভাটার শ্রমিক। নিহতদের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম জানান,ফজরের আজানের পর শাহবাজপুর বাসষ্ট্যান্ড থেকে সিএনজি দিয়ে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার ইটভাটায় কাজ করার জন্য যাবার সময় বৈশামুড়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button