Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকারস্বাস্থ্য

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ন্ত্রণে বুস্টার ডোজের কার্যক্রম চলমান রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ন্ত্রণে বুস্টার ডোজের কার্যক্রম চলমান রয়েছে, দ্রুতই দেশে বুষ্টার ডোজ প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে সামাজিক আচার অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছেন  তিনি বলেছেন, করোনা এখনও চলে যায়নি, তাই স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।মন্ত্রী বলেন, করোনায় আমাদের অবস্থা ভালো আছে। আমরা স্বাভাবিক জীবন যাপন করছি। আমাদের সব কাজ চলছে। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে, করোনার সংক্রমণ এখনও শেষ হয়ে যায়নি।

জাহিদ মালেক বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই ওমিক্রনের প্রভাবে করোনা সংক্রমণ আবারও বেড়েছে। তাই আমাদের সতর্ক হতে হবে।টিকা প্রসঙ্গে তিনি বলেন, সংক্রমণ থেকে বাঁচতে আমাদের সবাইকেই টিকা নিতে হবে। টিকা নিলেও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই আমরা শুরু করে দেব। আমাদের কাছে সাড়ে চার লাখ ভ্যাকসিন সংরক্ষিত আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এই প্রথমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নন-রেসিডেন্ট চিকিৎসকদের বৃত্তি দেওয়া হচ্ছে। এজন্য বিএসএমএমইউ ভিসির বিশেষ কৃতিত্ব রয়েছে। এটি একটি ছোট অ্যামাউন্ট, কিন্তু এটি একটি সম্মাননা। আশা করি আপনারা গুরুত্বের সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করবেন এবং দেশের জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করবেন।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মাে. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসএমএমইউয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অর্থ তুলে দেয়া হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button