Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৯৫ জন। আগের দিনও করোনায় তিনজনের মৃত্যু হয়। তবে আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা কমেছে। কমেছে শনাক্তের হারও।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২২ হাজার ৮৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ২৯। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৭৫।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনায় ২৮ হাজার ৩৪ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৪৭ জনসহএখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৬৬৪ জন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button