
জৈব সার দিয়ে সবজির আবাদ করছেন বরিশালের চাষীরা।জেলায় পুরোদমে চলছে শীতের আগাম সবজি তোলা এবং নতুন করে আবাদের কার্যক্রম।গত বছরের তুলনায় এবার ভালো দামও পাচ্ছেন,চাষিরা।পরামর্শসহ বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে কৃষদের সহয়তার কথা জানায়,জেলা কৃষি অধিদপ্তর।
করোনাকালিন ক্ষতি কাটিয়ে উঠতে,জৈব সার দিয়ে বরিশালের প্রতিটি উপজেলায় চাষিরা আগাম সবজি চাষ শুরু করেছেন।কৃষি অধিদপ্তর থেকে বিভিন্ন প্রদর্শনী দেয়ায়, কৃষকদের আগ্রহ বাড়ছে সবজি চাষ।
জৈব সার ব্যবহারে ফুলকপি,টমেটো,পাতাকপি,লাউ,বেগুন,শালগমসহ, শীতের আগাম সবজির ভালো ফলন হয়েছে।এ পদ্ধতিতে সবজি উৎপাদনে, বিঘা প্রতি খরচ হয়,৩০ থেকে ৩৫ হাজার টাকা।আর লাভ হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা।আর তাই মাঠে নারী শ্রমিকসহ, স্থানীয় চাষীরা ব্যস্ত সময় পার করছেন
পরামর্শসহ বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের সহয়তার দেয়ার কথা জানায়, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।জেলায় এবার এগারো হাজার দুইশ হেক্টর জমিতে শীতের সবজি আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে।
বাংলা টিভি/ বরিশাল প্রতিনিধি



