Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা: অভিবাসীসহ নিহত অন্তত ৫৩

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশির ভাগই মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশী।

জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তের উদ্দেশে যাওয়ার সময় তাদের বহনকারী ট্রাকটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৫৩ বলে জানিয়েছে।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গারসিয়া জানান, টাক্সটলা গুতেরেস শহরের বাইরে সড়কের একটি তীক্ষ্ণ বাঁকে ট্রাকটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনায় আহতেরা আর্তনাদ করছিলেন। দুর্ঘটনার পরপরই মেক্সিকোর সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান বলে জানান তিনি।

দুর্ঘটনায় আহতদের ওই এলাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button