Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাউন্নয়ন

টাঙ্গাইল থেকে দেলদুয়ার হয়ে ঢাকা আঞ্চলিক সড়কটি মহাসড়কে উন্নীত হচ্ছে

টাঙ্গাইল থেকে দেলদুয়ার,নাগরপুর,ধামরাই ও সাটুরিয়া হয়ে, মানিকগঞ্জ ও ঢাকার মধ্যে কম সময়ে নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে যাচ্ছে সরকার। চলতি অর্থ বছরে একনেক সভায়, টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া-কাওয়ালিয়া-কালামপুর সড়কটিকে,আঞ্চলিক মহাসড়কে উন্নীত করতে, একটি প্রকল্প অনুমোদন দিয়েছে, একনেক। ফলে খুশী এই সড়কে চলাচলকারীরা।

ঢাকা-টাঙ্গাইল মহসড়কের যানজট এড়িয়ে, সহজে ও দ্রুততম সময়ে, মানিকগঞ্জ ও ঢাকা যেতে অনেক যানবাহন চালক ও যাত্রীরা, এই সড়কটি ব্যবহার করেন। কিন্তু অনেকটাই সরু ও ভাঙ্গাচোড়া হওয়ার ফলে, দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।

সড়কটি সংস্কারে দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে,সরকার এই সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার উদ্যোগ নেয়। সম্প্রতি, সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, একনেক সভায় প্রকল্প অনুমোদন দেয়া হয়।

প্রকল্প কাজ শেষ হলে,টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া-কাওয়ালিয়া-কালামপুর সড়কে, যান চলাচল নিরাপদ ও নিরবচ্ছিন্ন হবে। এতে সময়ও লাগবে কম।  উৎপাদিত কৃষি পণ্য, দ্রুততম সময়ে চলে যাবে রাজধানী ঢাকায়।

এছাড়াও এ অঞ্চলের বাসিন্দাদের উন্নয়ন হবে জীবনযাত্রার মান। একারনে খুশী এ সড়কে চলাচলকারী যানবাহনের চালক,যাত্রী ও এলাকাবাসী। দীর্ঘদিনের দাবী পুরন করায়, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

সকল আনুষ্ঠানিকতা শেষে দ্রুত সময়ের মধ্যে এই সড়কের উন্নয়ন কাজ শুরু হবে এমন প্রত্যাশা সবার।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button