
রোগ-বালাই আর ভাইরাসে কারনে শীতকালীন সবজি নিয়ে দুশ্চিন্তায় লক্ষ্মীপুরে কৃষকরা। আর সারের দাম বেশি হওয়ায় ফসল উৎপাদনে দ্বিগুন খরচ করতে হচ্ছে চাষিদের। এতে লোকসান গুনতে হবে বলে জানান তারা। এদিকে, বাম্পার ফলনের জন্য চাষিদের উদ্যোমী হওয়ার পরামর্শ, কৃষি বিভাগের।
মেঘনা উপকুলবর্তী জনপদ লক্ষ্মীপুর। জেলায় সয়াবিনের পাশাপাশি, প্রচুর পরিমাণে শাক-সবজি চাষ করা হয়। এ মৌসুমে সবজি পরিচরযায় ব্যস্ত দিন কাটছে কৃষকদের। প্রতিকুল আবহাওয়া,পোকা মাকড়,রোগ বালাই আর ভাইরাসে আক্রান্ত সবজি গাছ।
এদিকে লক্ষ্মীপুরে উৎপাদিত সবজি সংরক্ষণের জন্য, কোনো হিমাগার নেই। ফলে, উৎপাদিত সবজি অল্প সময়ে খুব কম দামে বিক্রি করতে হয়। এ কারণেই, ভালো মুল্য পাচ্ছেন না কৃষকরা। অন্যদিকে, সিন্ডিকেটের দৌরাত্মে সারের দাম বেশি। এতে ফসলে দ্বিগুন খরচ হয় কৃষকদের।
ভালো ফলনের জন্য চাষিদের উপযুক্ত পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে, কৃষি বিভাগএবার জেলায় সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ৫ হাজার ৬৮০ হেক্টর জমিতে।
ডেস্ক রিপোর্ট,বাংলা টিভি/ এস



