Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন বউবাজার এলাকার আবুল হোসেনের বড় মেয়ে রিমা আক্তার (৭), মেজো মেয়ে রেশমা (৪), ও ছোট ছেলে মমিনুর রহমান(৩) এবং একই গ্রামের নবাব আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন (২৬)।

বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কুন্দরপুর ইউনিয়নে বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ জানান।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির ধারে রেললাইনে খেলছিল ওই তিন ভাই বোন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন তাদের কাছাকাছি চলে এলে প্রতিবেশী শামীম ওই তিন শিশুকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত চারজনই ট্রেনে কাটা পড়েন।

ওসি আব্দুর রউপ জানান, এ দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই মারা যায়। নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে অন্যজনকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button