Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

অবশেষে ছুটি পেলেন সাকিব

নানা জল্পনা কল্পনা শেষে অবশেষে মঞ্জুর হয়েছে সাকিব আল হাসানের ছুটি। আসন্ন কিউই সফরে সাকিবকে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে সাকিবকে ছুটি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গত শনিবার ঢাকা টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করে বিসিবি। বিসিবির দেওয়া ১৮ জনের দলে রাখা হয় সাকিবকে। কিন্তু দল ঘোষণার পরই জানা যায়, এই সফরে যেতে চান না সাকিব।

এই সফর থেকে ছুটি চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিসিবিও তাঁর ছুটি মঞ্জুর করেছে।

ছুটির ব্যাপারে নতুন নিয়ম করেছে বিসিবি। আগামী জানুয়ারি থেকে ছুটির ব্যাপারে আগে থেকেই জানানোর আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি। আর তা জানাতে হবে লিখিতভাবে। তারা কখন খেলতে পারবেন, কখন পারবেন না সেটি আগে থেকেই চূড়ান্ত করতে হবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button