Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে মানুষ

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে সকাল থেকেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ফলে রাজধানীবাসী পড়েছে দারুণ বিপাকে। রোববার (৫ ডিসেম্বর) রাজধানীতে বাসের তুলনায় রিকশায় বেশি মানুষ যাতায়াত করতে দেখা গেছে। বৃষ্টির ভোগান্তি এড়াতে রিকশাই ভরসা।

আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে রিকশাচালকরা। বৃষ্টি বলে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন প্রায় প্রতিটি রিকশাচালক। আর যাত্রীরাও নিরুপায়, ভাড়া বেশি যাচ্ছে গন্তব্যে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তিও হয়েছে বেশ।

বৃষ্টি মাথায় নিয়েই অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বাসের জন্য। হেঁটে অনেকটা পথও এসেছি। একটা বাসও পেলাম না। বুঝতেছি না কী করবো।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাব থাকবে আগামী ৭ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত। এই দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button