Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকখেলাধুলাফুটবল

৮০০ গোল করে ইতিহাসের নতুনচূড়ায় রোনালদো

নতুন ইতিহাস গড়ার পথে এ বছর আরও কয়েকটি রেকর্ড নিজের করে নেওয়ার পথে সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন রোনালদো। আর এবার পা রাখলেন নতুন চূড়ায়।

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে যে ধারাবাহিকতায় গোল করে চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো, তাতে অবিশ্বাস্য মাইলফলকটি তার ছোঁয়া কেবলই ছিল সময়ের ব্যাপার। এবার তা হয়েও গেল। আর্সেনালের বিপক্ষে দলকে এগিয়ে নেওয়ার পথে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৮০০ গোলের সীমানায় পা রাখলেন পর্তুগিজ তারকা।

ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে আর্সেনালের বিপক্ষে ৫২তম মিনিটে ইতিহাস গড়া গোলটি করেন রোনালদো। ডান দিক থেকে মার্কাস র‌্যাশফোর্ডের পাস পেয়ে ১০ গজ দূর থেকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

ফুটবলের ইতিহাসে ক্যারিয়ার গোলের হিসেবে সব সেরাদের বেশ আগেই পেছনে ফেলেছেন রোনালদো। পেলের হিসেবে তার ৭৬৭ গোল পর্তুগাল অধিনায়ক ছাপিয়ে যান গত মার্চে। এরপর পেছনে ফেলেন ব্রাজিলের আরেক বিশ্বকাপ জয়ী তারকা রোমারিওর ৭৭২ গোলকে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button