Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগসরকারস্বাস্থ্য

ওমিক্রন শনাক্ত দেশ থেকে এলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিন: স্বাস্থ্যমন্ত্রী

করোনার নতুন ধরন ‘অমিক্রন’ নিয়ন্ত্রণে আফ্রিকার দেশগুলো থেকে আসা নিরুৎসাহিত করছে সরকার। আক্রান্ত দেশগুলো আসতে হলেও তাঁদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনার নতুন ধরন অমিক্রন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আয়োজিত এক সভায় শেষে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, তাঁরা চান এ কোয়ারেন্টিন ব্যবস্থাপনাটি সশস্ত্র বাহিনী করুক। এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন দিয়াবাড়িতে হতে পারে। এ ছাড়া ১০০–এর মতো হোটেলে এই ব্যবস্থা থাকবে। তবে হোটেলের বেশির ভাগ খরচ সংশ্লিষ্ট ব্যক্তিকে দিতে হবে। একেবারে কেউ না দিতে পারলে সেটা পরে বিবেচনা করা হবে।

অমিক্রন নিয়ন্ত্রণে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান সীমিত করার পরামর্শ দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসের সময় এখন যেমন আছে, তাই রাখতে বলা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সময় যেন না বাড়ানো হয়। তবে স্বাস্থ্যবিধি মেনে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button