Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগশিক্ষা

হাফপাস ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গণপরিবহনে হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর মিরপুর রোডে ধানমন্ডি আজও  সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রবিবার (২৮ নভেম্বর) বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা এসময় সড়ক বন্ধ করে বিক্ষোভ  করতে থাকে। বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড হাতে স্লোগান দিতে থাকে প্রতিবাদী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা এ সময় বলেন আমরা সরকারকে সময় দিয়েছিলাম, কিন্তু আমাদের দাবি মানা হয়নি। তাই আমরা ফের রাস্তায় নেমেছি।সরকার বিআরটিসি বাসে হাফ পাশ ভাড়া দিয়েছে কিন্তু সব রুটে তো বিআরটিসি নেই। বেসরকারি বাসেও হাফ পাশ ভাড়া নিশ্চিত করতে হবে।

লালমাটিয়া মহিলা কলেজ, আইডিয়াল কলেজ, পাবলিক কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়েছে। সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার পর বাস ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। এরপর শিক্ষার্থীরা বেশ কিছু দিন ধরে হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ করে। এরমধ্যে সড়কে নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর আবারও সরব হয়ে ওঠে শিক্ষার্থীরা।  এর আগে রাজধানীর গুলিস্তান, মতিঝিল, ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button