Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকারস্বাস্থ্য

করোনার নতুন ধরন: দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের যোগাযোগ স্থগিত

সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় আফ্রিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে সুইজারল্যান্ডের জেনেভায় ‘ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি সেকেন্ড স্পেশাল সেশনে অংশ ঢাকা ছাড়ার আগে এক অডিও বার্তায় এ কথা জানান তিনি।

দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্তের ঘটনায় দেশটির সঙ্গে সব ধরনের যোগাযোগের স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিমানবন্দর ও স্থলবন্দরসহ দেশের সব প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদারের জন্য নির্দেশনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট বিষয়ে আমরা অবহিত হয়েছি। এই ভাইরাসটি খুবই এগ্রেসিভ বলে জেনেছি। তাই আফ্রিকার সঙ্গে আমাদের যোগাযোগ এখন স্থগিত করা হচ্ছে। সব এয়ারপোর্ট, ল্যান্ডপোর্টে বা দেশের সকল প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সারা দেশেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মুখে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, সম্প্রতি আফ্রিকাসহ ইউরোপের কিছু দেশে ছড়িয়ে পড়া ওমিক্রন নামক করোনার নতুন একটি ভ্যারিয়েন্ট বিষয়ে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অবগত রয়েছে এবং এ বিষয়ে করণীয় প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

জাহিদ মালেক আরও বলেন, বিশ্বের আক্রান্ত অন্যান্য জায়গা থেকেও যারা আসবে তাদের বিষয়েও সতর্কতা অবলম্বন করতে হবে। কোনভাবেই স্ক্রিনিং ছাড়া যেন আক্রান্ত দেশের কোনো ব্যক্তি দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট শাখাগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button