Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস

চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে, পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। এ ম্যাচ দিয়েই নতুন আসরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু হলো বাংলাদেশ দলের।

সকালে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসান। পরে ব্যক্তিগত ১২ বলে ১৪ রানে আউট হন সাইফ। সাদমানের সঙ্গী হিসাবে আসেন নাজমুল হোসেন শান্ত। ২৮ বলে ১৪ রান করেন সাদমান। দলীয় ৩৩ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক মুমিনুল বাংলাদেশের হাল ধরে। পরে কট বিহাইন্ডে ১৯ বলে মাত্র ৬ রানেই ফিরে যান তিনিও। এছাড়া শান্ত ৩৭ বলে ১৪ রান করে আউট হন। পরে দলকে বিপর্যয় থেকে রক্ষায় দেড়শো রানের বেশি শক্ত জুটি গড়ে লিটন ও মুশফিক।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের লিটন কুমার দাস। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে ২৬তম ম্যাচে এসে প্রথম শতক পেলেন তিনি। শতকের দ্বারপ্রান্তে মুশফিকও।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button