Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগবানিজ্য সংবাদসরকার

কাঁচাবাজারে পাইকারি থেকে খুচরা একহাত ঘুরতেই নৈরাজ্য

শীতকালীন সবজির ব্যাপক সরবরাহ রয়েছে রাজধানীর বাজারে। তবে পাইকারি থেকে খুচরা বাজারে গেলেই, একহাত ঘুরে সবজির দাম বেড়ে যায় কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। প্রতিনিয়ত বাড়তি দামে সবজি কিনতে হিমসিম অবস্থা নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের। তাই বাজারদর নিয়ন্ত্রণে, সরকারের কঠোর নজরদারি চান তারা।

রাজধানীর কাচাঁবাজারগুলো এখন শীতকালীন নানা সবজিতে ভরপুর। সিম ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন, টমেটোসসহ বেশকিছু সবজি সাথে আছে গ্রীষ্মকালীন সবজি।

বর্তমানে সবজির ব্যাপক সরবরাজের পরেও আকাশছোঁয়া দামে নাকাল নগরবাসী। রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে সিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি, ফুলকপি/বাঁধাকপি প্রতিটি ৫০ থেকে ৫৫ টাকা, কাচাঁকলা ৩০ থেকে ৩৫ টাকা হালি, আর বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি।

অথচ সেখান থেকে মাত্র এক কিলোমিটার দুরে কারওয়ান বাজারে পাইকারিতে মান ভেদে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা সিম ৩২ থেকে ৩৭ টাকা, বাঁধাকপি/ফুলকপি ২০ থেকে ২৫ টাকা পিস, আর কলা বিক্রি হচ্ছে ১০ টাকা হালিতে।

পাইকারি আর খুচরা বাজারের দামের এমন অরাজকতায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।এদিকে বাজারে আবারো কিছুটা বেড়েছে, আবারও বেড়েছে প্রায় সব ধরণের চালের দাম।

মাছের বাজারে সরবরাহ ঠিক থাকার পরেও বেশিরভাগেরই দাম চড়া।এছাড়া গেল কয়েক সপ্তাহ থেকে কিছুটা কমেছে বিভিন্ন মুরগি দাম।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button