Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅর্থনীতি

বরিশালের আগৈলঝাড়ায় বিনোদন কেন্দ্রসহ খামার স্থাপন তরুন উদ্যোক্তার

বরিশালে অজপাড়া গায়ে ব্যতিক্রমধর্মী পার্ক নির্মান করে স্থানীয়দের বিনোদের ব্যবস্থার পাশাপাশি পার্কের ভিতর বিভিন্ন খামার করে শতাধিত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, কাজী বজলুর রহমান নামে এক যুবক। পার্কে প্রবেশ ফি না থাকায় খুশি স্থানীয়রা। তবে যাতায়াতের রাস্তা এবং সার্বিক নিরাপত্তার দাবী দর্শনার্থীদের। এদিকে উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

বরিশালের আগৈলঝাড়ার বাড়পাইকা গ্রামের কাজী বজলুর রহমান ৩০ একর জায়াগায় নির্মান করেছেন নুর ফিশারি লিঃ নামে একটি পার্ক। সেখানে দর্শনাথীদের বিনোদের জন্য বিভিন্ন স্থাপনাসহ রয়েছে, শিশুদের দোলনা ও খেলাধুলার বিভিন্ন অনুসঙ্গ। এছাড়াও পার্কের ভিতরে বিশাল জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে,হাঁস,মুরগী,গরু,ছাগলের খামার, মাছের ঘেরসহ ফসলের মাঠ। পার্ক ও এসব খামারে  ১৫০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

কাঁচা সড়ক দিয়ে প্রায় ২ কিলোমিটার পথ হেটে যেতে হয় পার্কে। ব্যতিক্রমি এই পার্কে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই ঘুরতে আসেন, দর্শনাথীরা এবং পার্কে বিনামূল্যে প্রবেশ করতে পেরে আনন্দিত তারা। তবে প্রশাসনের কাছে পার্কে যাওয়ার রাস্তা এবং নিরাপত্তা জোরদারের  দাবী তাদের।

দর্শনার্থীদের জন্য রাস্তা ও নিরাপত্তা ব্যবস্থাসহ খামারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।গ্রামের পতিত জমিতে সাধারন মানুষের বিনোদনের জন্য ভিন্নধর্মী পার্ক ও  খামার নির্মান করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করায়, বজলুর রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনেরা।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button