
দেশে ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৫১ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ৫ জনের মৃত্যু এবং ২২১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মোট ১৩ হাজার ৫৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ১ দশমিক ১১ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৮।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭২ হাজার ২৭৮। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯১৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৯২ জন সুস্থ হয়েছেন।
৬ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন নারী। ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন
বাংলাটিভি/শহীদ



