Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিনোদন

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন আজ। এ উপলক্ষে গাজীপু‌রের নুহাশপল্লী‌তে নানা কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকালে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্যসহ হুমায়ুন ভক্তরা।

নুহাশপল্লী‌তে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন। সকালে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্য, প্রকাশকসহ হুমায়ুন অনুরাগীরা। এসময় তাঁর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। পরে হুমায়ুন আহমেদে ম্যুরালের সামনে কেক কাটে জন্মবার্ষিকী পালন করা হয়।

পাঠক ও ভক্তরা জানালেন, মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণীয় হয়ে থাকবেন হুমায়ুন আহমেদ।তার স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন,হুমায়ূন আহমেদের লেখনীর মধ্য দিয়ে তিনি আজীবন বেঁচে থাকবেন।

বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button