Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২২১

দেশে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৯১২ জন।বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংক্রমণ ধরা পড়েছে আরও ২২১ জনের মধ্যে।আক্রান্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জনে।

সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২১৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে ১৫২ জনই ঢাকা বিভাগের, যা মোট সংখ্যার অর্ধেকের বেশি। দেশের ৩৬টি জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের এবং ১ জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। বাকি পাঁচ বিভাগে কারও মৃত্যু হয়নি।

গত এক দিনে সারা দেশে মোট ১৭ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৫ লাখ ৬২ হাজার ৭০৪টি নমুনা।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ, যা আগেরদিন ১ দশমিক ২১ শতাংশ ছিল।এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত অনুযায়ী মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button