Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

বাসভাড়া একধাক্কায় সোয়াগুন, নতুন বিড়ম্বনায় ক্ষুব্ধ যাত্রীরা

বাসের বাড়তি ভাড়া কার্যকরে প্রথমদিনে রাজধানীর গণপরিবহনে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। নগরীর বাসগুলোতে পরিবহন শ্রমিকরা নিজেদের খেয়ালখুশি মতো ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের। করোনার সংকটকালে এমনিতেই যেখানে মানুষের আয়ের উৎস কমেছে, সে অব্স্থায় দৈনন্দিন অপরিহার্য জীবনযাত্রার গণপরিবহনে ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ সাধারণ মানুষ।

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন ধর্মঘটের প্রেক্ষিতে রোববার বাসভাড়া সমন্বয় করে নতুন ভাড়া নির্ধারণ করে বিআরটিএ। নতুন সিদ্ধান্তে বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ানো হলেও, মঙ্গলবার রাজধানীর সড়কে চলা গণপরিবহনগুলোতে ছিল ভিন্নচিত্র। এ নিয়ে সকাল থেকেই কর্মজীবী যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বিতন্ডার শেষ নেই। যাত্রীদের অভিযোগ সরকার বাসগুলোতে ইচ্ছেমতো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

যদিও তিনদিনের ভোগান্তি শেষে বাস চলায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মনে। তবে বর্ধিত ভাড়া নিয়ে অসন্তোষ তাদের। করোনা মহামারির সংকটকালে হটাৎ করেই এভাবে বাস ভাড়া বেড়ে যাওয়ায় নতুন বিড়াম্বনায় পড়েছেন তারা।

এদিকে, নতুন ভাড়ায় সব চেয়ে বেশি সমস্যায় পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। গন্তব্যভেদে, নির্ধারিত ভাড়ায় বাইরে গুনতে হচ্ছে আরো ৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত।

কোন আগাম পরিকল্পনা বা পূর্বনির্দেশনা ছাড়া এভাবে হঠাৎ করে এক ধাক্কায় এতো বেশি ভাড়া না বাড়িয়ে, সহনীয়ভাবে সমন্বয়ক করতে সরকারের কাছে দাবি সাধারণ যাত্রীদের।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button