Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকারস্বাস্থ্য

টিকা জোরদার ও চিকিৎসা নিশ্চিত করায় দেশে করোনায় মৃত্যু কমে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

টিকা জোরদার এবং চিকিৎসা নিশ্চিত করায় দেশে করোনায় মৃত্যু একেবারেই কমে এসেছে- বলে মন্তব্য করেছেন, স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালিক।

দুপুরে গাজীপুরের কাশিমপুর ডিবিএল ফার্মার কারখানা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি, একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেক মাসে ভ্যাকসিন কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে।  চলতি মাসেই আশাকরি ৩ কোটি ডোজ দেয়া সম্ভব হবে। নতুন করে ১২-১৭ বছর বয়সীদের ভ্যাকসিন কার্যক্রম গ্রামপর্যায়ে নিশ্চিত করা হবে বলেও জানান জাহিদ মালিক।

একজন দিয়ে দেশে করোনা মৃত্যু শুরু হয়েছিল-গতকালই আমরা সেই একজনে ফিরেছি। এতদিন পর হলেও ভ্যাকসিন ও হসপিটাল সার্ভিসের কারণ মৃত্যু একে নেমে এসেছে বলে জানান মন্ত্রী।

এর আগে ডিবিএল ফার্মাসিটিক্যাল ফ্যাক্টরিতে অনুষ্ঠান যোগ দিয়ে মন্ত্রী ঔষধ শিল্পে তাদের যাত্রাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. হাবিই মিল্লাত,ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান,স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. আবুল বাশার,ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহেদ। অনুষ্ঠানে  ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জব্বার বলেন, টেকসই উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষই গ্রুপের মূলমন্ত্র। বিশ্বমানের ঔষধ উৎপাদনের মাধ্যমে কেবল দেশবাসীর জন্য নয়, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই লক্ষ্য।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button