Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম পিরোজপুরে সুপারির পাইকারী বাজার

ক্রেতা আর বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে পিরোজপুরের সুপারির পাইকারী বাজার। সকাল থেকেই ক্রেতা আর বিক্রেতারা ভিড় করছেন সাপ্তাহিক হাটগুলোতে। পর্যাপ্ত সরবরাহ ও ভালো যাতায়াত ব্যবস্থার কারণে দূরদূরান্তের ক্রেতারাও আসছেন সুপারি ক্রয়ের জন্য। আর এতে ভালো দাম পাচ্ছেন উৎপাদনকারীরা।

পিরোজপুরের অন্যতম অর্থকরী ফসল সুপারি। তাই ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি, এ অঞ্চলের অর্থনীতিতে সুপারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অল্প শ্রম ও কম খরচে বেশি লাভ হওয়ায়, এর  চাষে ঝুঁকছেন অনেকে। জেলার  বিভিন্ন হাটগুলো সুপারি কেনাবেচা জমজমাট। ফলে, প্রায় প্রতিটি পরিবারই এই মৌসুমে সুপারি বিক্রি করে ভালো অর্থ উপার্জন করছেন।

বিগত কয়েক বছর ধরে সুপারির উৎপাদন কিছুটা ব্যাহত হলেও,এবার ফলন ভালো হয়েছে। আর স্থানীয় সাপ্তাহিক হাটের দিন, দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারী ক্রেতারা সুপারি কিনতে আসায়, ভালো দাম পাচ্ছেন উৎপাদনকারীরা।

সুষ্ঠু পরিবেশেই সুপারি ক্রয় বিক্রয় হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা।জেলায় চলতি মৌসুমে প্রায় ১ হাজার ২শ ৫০ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button