Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিশিক্ষাসরকার

নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে: শিক্ষামন্ত্রী

নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের নতুন বই সময় মত পাবে বলে জানিয়েছেন  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে অনেক চাপের মধ্যে আমাদের বইগুলো তৈরি করতে হয়। তারপরও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যেন নতুন বইতে কোনো ভুলভ্রান্তি না থাকে। এরপরও যদি কোথাও বা কোন জায়গায় অনিচ্ছাকৃত কোন ভুল থেকে যায় তাহলে সেগুলো অবশ্যই সংশোধন করা হবে।

তিনি বলেন,সম্প্রতি পাঠ্যবইয়ে ভুল নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুলগুলো যেমন ছিল সেগুলো একেবারে শুধরে ফেলা কোন সমস্যার বিষয় না। যিনি মামলা করেছেন তিনি হয়তো একগুচ্ছ শব্দের কথা বলেছে যেগুলো শুদ্ধ করা উচিত ছিল। তবে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যে একেবারেই ভুল তা নয়। কিন্তু তারপরেও যদি সংশোধনের সুযোগ থাকলে অবশ্যই সেগুলো সংশোধন করা হবে।

নির্বাচন প্রসঙ্গে দীপু মনি বলেন,নির্বাচনের বিষয়ে বিএনপির সবসময়ই একটি নেতিবাচক বিষয় থাকে। দ্বিচারিতা তাদের চরিত্রের অংশ। বিএনপির সবসময়ই মুখে এক কথা বলে এবং কাজে অন্য কিছু করে। স্বাধীন এই নির্বাচন কমিশনের অধীনে যেভাবে নির্বাচন হওয়ার কথা ঠিক সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button