Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্য

বিকেলে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের বিগ ম্যাচ

সুপার টুয়েলভের বিগ ম্যাচে আজ বিকেল ৪টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আবু ধাবিতে গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে। এদিকে টুর্নামেন্টের শেষ চারের টিকিট পেতে আজ জিততেই হবে অজিদের।

তবে ওয়েস্ট ইনিডজের জন্য ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। কেন না সেমিফাইনালের দৌঁড় থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছে ক্যারিবীয়রা।

এখন পর্যন্ত ৪ খেলায় ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। রান রেট বিবেচনায় এগিয়ে আছে তারা। অজিদের রান রেট +১.০৩১। এদিকে ৪ ম্যাচের সবগুলোতে জিতে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে টেবিলের শীর্ষে থেকে এরইমধ্যে সেমি নিশ্চিত করেছে ইংলিশরা। তাদের রান রেট +৩.১৮৩। তাই আজ অস্ট্রেলিয়া জিতলে, দক্ষিণ আফ্রিকা তাদের ম্যাচ হারলে, ইংল্যান্ড ও অজিরা সেমিতে খেলবে।

আর যদি নিজ-নিজ ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জিতে, তবে রান রেটে হিসেবে সেমির টিকিট পাবে দলগুলো। আবার যদি নিজ-নিজ খেলায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা হেরেও যায়। তখনও রান রেটে ভাগ্য নির্ধারিত হবে এই দু’দলের।

অপরদিকে নিজের শেষ ম্যাচটি দলের সেরা তারকা ডোয়াইন ব্রাভোর জন্য জিততে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। কারণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ব্রাভো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন এই অলরাউন্ডার।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button