Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধের প্রভাব পড়েছে সবজির বাজারে

পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধের প্রভাব পড়েছে সবজির বাজারে। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে কেজিতে ৫ থেকে ১০ বেশি দামে।

এদিকে, সবজির দাম বাড়ায় চাপের মুখে পড়েছেন ক্রেতারা। অনেকে বাজারে এলেও প্রয়োজনীয় জিনিস না কিনে খালি হাতে ফিরে যাচ্ছেন।

পরবিহন বহন বন্ধ থাকায় আড়তমালিক ও সবজি বিক্রেতারা জানান, ডিজেলের দাম বাড়ায় ট্রাকমালিকেরাও ভাড়া বাড়িয়ে দিয়েছেন। ফলে পরিবহন খরচ বেড়ে গেছে। পাশাপাশি যানবাহন চলাচল বন্ধের ঘোষণায় রাজধানীতে পণ্য পরিবহনকারী ট্রাক কম এসেছে। এ দুই কারণে সবজির দাম বেড়েছে। তবে মাছ ও সবজির সরবরাহ পর্যাপ্ত রয়েছে।

এদিকে বাজারে কিছু শীতের সবজি এলেও দাম আকাশচুম্বি। প্রতি কেজি শিম ১২০-১৩০, গাজর ১০০-১১০, টমেটো ১১০-১২০ এবং ছোট জাতের করলা ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি ফুলকপির দাম ৩০-৫০, বাঁধাকপি ৩০-৪০ টাকা। অন্যান্য সবজি পাওয়া যাচ্ছে ৪০-৬০ টাকার ভেতর।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button