Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলা

হাজার বছরের ঐতিহ্যবাহি পানের আবাদ ধরে রেখেছেন পটুয়াখালীর নারীরা

পান চাষে সফলতার দিকে হাঁটছে পটুয়াখালীর অসংখ্য উদ্যমী নারী। সংসারের কাজের পাশাপাশি পরিবারের সচ্ছলতা টিকিয়ে রাখতে কাজ করছেন তারা। এ পান স্থানীয় চাহিদা পূরণের পর সরবরাহ করা হচ্ছে রাজধানী ঢাকায়। আর সরকারি সহায়তা পেলে পান চাষে সফলতার অভীষ্ট লক্ষে পৌছে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন এসব নারীদের।

বঙ্গপসাগরের কোলঘেষা সর্ব দক্ষিনে দ্বীপ জেলা পটুয়াখালী। বহুকাল ধরে জেলার উপকূলীয় এলাকায় ব্যাপক পান চাষ করে আসছেন চাষীরা। আর এর অর্থদিয়ে তাদের জীবন নির্বাহ করতো। কিন্তু কালের খেয়ায় দ্রুত জলবায়ূ পরিবর্তন আর নানা প্রাকৃতিক দূর্যোগের কারণে পান চাষে তেমন লাভ না থাকায় পুরুষেরা ঝুকছেন অন্য পেশায়।

পারিবারিক সচ্ছলতা টিকিয়ে রাখতে গলাচিপা উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়েনের পাতাবুনিয়া গ্রামের মত জেলায় অসংখ্য নারীরাই ধরে রেখেছে সেই হাজার বছরের ঐতিহ্যবাহি পান চাষ।

পান চাষিদের সকল প্রকার সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক।সরকারি সহায়তা পেলে পান চাষে অর্থনৈতিক উচ্চতায় আরেক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যাশা এখানকার নারী পান চাষীদের।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button