
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ৮৯ জন আর বাকি ১৪ জন ঢাকার বাইরের হাসপাতালে।
আজসহ চলতি মাসের প্রথম ৪ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ৭২৫ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৪ হাজার ৩৮০ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ হাজার ৫৮০ জন।
চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে নভেম্বরে ৭২৫ জন,অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন,আগস্টে ৭ হাজার ৬৯৮ জন,জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
এছাড়া,এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৯৫ জনের মধ্যে চলতি মাসে ৪ জন,অক্টোবরে ২২ জন,সেপ্টেম্বরে ২৩ জন,আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।
বাংলাটিভি/ এস



