Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

সারাদেশে পরিবহন ধর্মঘট, জীবনযাত্রায় চরম ভোগান্তি

ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে স্থবির প্রায় সবকিছু। কেবল সরকারি বাস ছাড়া, সকাল থেকেই সবধরণের গণপরিবহন বন্ধ রয়েছে। চলছে না ট্রাক-কাভার্ডভ্যানও। সংশ্লিষ্টরা বলছেন, রাতারাতি একলাফে জ্বালানি তেলের এমন বর্ধিত দামে পরিবহন চালানো সম্ভব নয়। সেক্ষেত্রে ভাড়া বাড়াতে গেলে, তার প্রভাব পড়বে সার্বিক অর্থনীতিতেই। সাধারণ মানু্ষও মনে করে, এতে চাপ বাড়াবে দৈনন্দিন জীবনযাত্রায়।

আন্তর্জাতিক বাজারে ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির কারণে, যানবাহনের জ্বালানি তেলের দাম একলাফে ১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সরব পরিবহন খাত সংশ্লিষ্টরা। পরিবহন মালিক-শ্রমিক সংগঠন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকায়, শুক্রবার সকাল থেকে বন্ধ সবধরণের গণপরিবহন। সেইসঙ্গে পন্য পরিবহনের যানবাহনগুলোও বন্ধ রয়েছে।

অপ্রত্যাশিতভাবে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত একেবারেই যৌক্তিক নয় বলে মত গণপরিবহন সংশ্লিষ্টদের।  এ বিষয়ে পরিবহন মালিক সমিতি বলছে, জ্বালানি তেলের বর্ধিত মুল্যে বর্তমান ভাড়ায় গণপরিবহন চালানো সম্ভব নয়।

আর এই অনুপাতে ভাড়া বাড়াতে গেলে, সাধারণ মানুষের জীবনযাত্রার ওপরে বিপর্যয় নেমে আসার শঙ্কা তৈরি হয়েছে জ্বালানী তেলের মূল্যের ক্ষেত্রে, করোনাকালীন সংকটের পাশাপাশি সার্বিক পরিস্থিতি কর্তৃপক্ষ বিবেচনা করবে, এমনটিই প্রত্যাশা জনসাধারণের।

 বাংলাটিভি/শহীদ 

সংশ্লিষ্ট খবর

Back to top button