Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে গণ পরিবহন বন্ধ, দুর্ভোগে মানুষ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘট’ শুরুর কারণেই ভিন্ন রূপ পেয়েছে ব্যস্ত এ নগরী। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।

অন্যদিকে ট্রাক ও পণ্যবাহী পরিবহনের মালিকরা ধর্মঘটের ডাক দিলেও বৃহস্পতিবার সারাদিন বাস ধর্মঘটের বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল। তবে রাতে এ বিষয়টি পরিষ্কার করে সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটি জানায়, পণ্যবাহী যানের পাশাপাশি শুক্রবার সকাল ৬টা থেকে বাস চালাবেন না মালিকরা। তবে সড়ক পরিবহন মালিক সমিতি আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ডাক দেয়নি।

ভয়াবহ যানজটের এ শহরে আজ নেই একটুও যানজট, নেই একটি বাসের সঙ্গে অন্য বাসের অসুস্থ প্রতিযোগিতা। ট্রাফিক সিগন্যালগুলোতে নেই বাস, যানবাহনের দীর্ঘ সারি, বাসের হেলপারের চিরচেনা হাঁকডাকও শোনা যাচ্ছে না।

রাজধানী ঢাকার রাস্তায় আজ কোনো বাস চলাচল করছে না, ফলে অন্য একটি রূপ পেয়েছে ঢাকা। যদিও গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষজন। বিশেষ করে ভর্তি ও চাকরির পরীক্ষায় অংশগ্রহণকারীরা পড়েছেন বিপাকে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সড়কে নামেনি গণপরিবহন। আর এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শুক্রবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গন্তব্যের উদ্দেশে সড়কের বিভিন্ন মোড়গুলোতে অপেক্ষা করছেন যাত্রীরা। কিন্তু কোনও বাস না পেয়ে রিকশা-সিএনজি কিংবা প্রাইভেট কার ভাড়া করেই ছুটছেন অনেকে। আবার অতিরিক্ত ভাড়া না গুণতে পেরে অনেকেই পায়ে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে।

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় সকাল থেকেই দূরপাল্লার যাত্রীদের চাপ দেখা গেছে। সকাল থেকে দূরপাল্লার কোনও বাস ছেড়ে না যাওয়ায় অনেকেই অপেক্ষা করছেন বিকল্প কোনও উপায়ের। আবার অনেকেই ফিরে গেছেন বাসায়।

গণপরিবহন-বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বিকল্প উপায়ে অতিরিক্ত ভাড়ায় প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যে যাচ্ছেন কেউ কেউ

এদিকে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান বলেন, আগামী রবিবার ভাড়া সমন্বয়ের বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে সিদ্ধান্তের ওপর পরবর্তী অবস্থা বোঝা যাবে। পরিবহন মালিকরা অতিরিক্ত জ্বালানির খরচের কারণে তারা তাদের পরিবহন বন্ধ রেখেছে। তা চলমান থাকবে।

গণপরিবহন বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে চাকুরি প্রার্থীরা শুক্রবার হওয়ায় অনেকের রয়েছে পরীক্ষা তাই অনেক পরীক্ষার্থী যানবাহনের অভাবে পরীক্ষা কেন্দ্রে যেতে পারছেন না, বিকল্প উপায়ে নানাভাবে যাবে গন্তব্যে যাচ্ছে মানুষ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button