Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও  ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৮৭ জনে। এর আগের ২৪ ঘণ্টায়ও মারা গিয়েছিল ৭ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জনে। এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৩০০ জন।

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬৯০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ০৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।এ সময়ে ঢাকায় ৩ জন, রংপুরে ২ জন, খুলনা ও সিলেটে ১ জন করে মারা গেছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button