Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকারস্বাস্থ্য

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের বিষয়টি অনাকাঙ্খিত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথী গায়েবের বিষয়টি অনাকাঙ্খিত উল্লেখ করে এ ঘটনায় দু:খ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।বিকেলে বঙ্গবন্ধু  শেখ মুজিব মেডিকেল  বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় সেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে এসময় তিনি বলেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে।

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে বঙ্গবন্ধু  শেখ মুজিব মেডিকেল  বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান,রাজধানীর মতো পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় ১২ থেকে ১৭  বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের বিষয়টি অনাকাঙ্খিত উল্লেখ করে  এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়ার পাশাপাশি বিষয়টি পুলিশ তদন্ত করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে মরনোত্তর চক্ষুদানে মানুষকে আগ্রহী করতে সন্ধানিকে আরও গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের আহবান জানান শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button